ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর সানিয়া সাউদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এস এ রোমানসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ২৪ ঘন্টার মধ্যে দাবিকৃত চাঁদা না পেলে আওয়ামীলীগের দোসর বানিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের লক্ষনখোলা এলাকাস্থ উল্লেখিত সাবেক কাউন্সিলর বসত বাড়ীতে চাঁদা দাবিসহ এ হুমকি দামকির ঘটনাটি ঘটে।
সাবেক ছাত্রদল নেতা রোমানসহ ও তার সাঙ্গপাঙ্গ কর্তৃক বাড়িতে এসে হুমকি দামকির ঘটনার পর থেকে সাবেক নারী কাউন্সিলরসহ তার পরিবার চরম আতংকে রয়েছে।
ভূক্তভোগী সাবেক নারী কাউন্সিলর সানিয়া সাউদ গনমাধ্যম কে জানায়, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২৫ নং ওর্য়াড সচিব ও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এ রোমানসহ অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী আমার বসত বাড়ীতে এসে আমার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দিলে
আওয়ামী লীগের দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে নিব বলে হুমকি প্রদান করে। ওসিকে ফোন দে।
এ ব্যাপারে সাবেক ছাত্রদল নেতা রোমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে সাবেক ছাত্রদল নেতা এস এ রোমানসহ তার চেলাচামুন্ডারা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের কারনে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে অপরদিকে ভীতিকর পরিবেশে দিন কাটাচ্ছে সাবেক কাউন্সিলররা। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় বন্দর থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়ে বন্দর থানার দায়িত্ব প্রাপ্ত ডিউটি অফিসার।




