বন্দরে অভিমান করে ২ সন্তানের জনক ইমরান (২৭) নিজ ঘরের আঁড়ার সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী ইমরান বন্দর উপজেলার নবীগঞ্জস্থ কদমতলী এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার মর্গে প্রেরণ করেছে। এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার নবীগঞ্জ কদমতলী এলাকার এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।




