নারায়ণগঞ্জ ।
,

বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার-৪

বন্দরে বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশ  গ্রেপ্তারকৃত ৪ মাদক কারবারি কাছ থেকে  ৪০১ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার চাপাতলি ইটেরপুল এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে শাহীন (৩৩) একই থানার কুশিয়ারা পশ্চিমপাড়া এলাকার মৃত আবুল কাশেম মিয়ার ছেলে আক্তার হোসেন (৫৫) একই থানার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার আবুল কালাম মিয়ার মেয়ে নারী মাদক কারবারি লাকি বেগম (৩০) ও একই থানার মাহামুদনগর এলাকার মিজানুর রহমানের ছেলে রিসান (২২)।  বিশেষ অভিযান বন্দরে  পৃথক ৪টি স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ফুলহর প্রাথমিক বিদ্যালয়, কুশিয়ার,  চাঁনপুর ও মাহামুদনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে  বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >