নারায়ণগঞ্জ ।
,

বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. লাকী (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে বন্দর থানার একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চাঁনপুর এলাকার মোসা. লাকীর বসতবাড়ির নিজ শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত লাকী (৩০) চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >