নারায়ণগঞ্জ ।
,

বন্দরে সাড়ে ৯ কেঁজী গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৯ কেঁজী ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো সুদূর চট্রগ্রাম জেলার হাটহাজারি থানার আমান বাজারস্থ মঞ্জু পার্কিং এর পিছনে বাবু জমিদারের বাড়ীর ভাড়াটিয়া মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ (৪০) ও একই জেলার লোহাগড়া থানার পশ্চিম আমিরাবাদ মাষ্টারপাড়া এলাকার আলতাব মিয়ার ছেলে মোজাম্মেল হক (২৯)। এ ব্যাপারে র‌্যাব-১১ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতদের উল্লেখিত মামলায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপরে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >