নারায়ণগঞ্জ ।
,

বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি আমান উদ্দিন আমান আর নেই

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের  বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি আমান উদ্দিন আমান (৮২) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টায় নারায়ণগঞ্জ সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন তিনি। এর আগে গত সোমবার (১৭ আগস্ট) হৃদরোগ ও ব্রেইন স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে  নারায়ণগঞ্জ সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি হন তিনি।

মরহুমের নামাজের জানাযা বাদ আছর মদনগঞ্জ সিটি করর্পোরেশন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর সিটি কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। মরহুমের নামাজের জানাযায়  নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক  এডঃ সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপি নেতা আব্দুস সবুর খান সেন্টু, বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক ছাত্রদল নেতা মাজহারুল আলম জোসেফসহ মহানগর  ও বন্দর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী ও মরহুমের আত্মীয় স্বজনরা  অংশগ্রহণ করেন

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >