নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জ বন্দরে ডাকাতি প্রস্তুতি কালে  দেশীয় অস্ত্রসহ ২  ডাকাত গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরে ডাকাতি প্রস্তুতি কালে ধারালো দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে ডাকাত দলের আরও ৪/৫ জন সদস্য। পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি চাপাতি,৩টি রামদা, ২টি ধারালো ছুরি ও ১টি হাতুড়ি উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতরা হলো সোনারগাঁ থানার হাবিবপুরস্থ পাগলাশাহ মাজার সংলগ্ন এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ডাকাত দলের সদস্য জাহিদ হাসান (২৫) ও একই থানার রতনপুর এলাকার মৃত শাহাবাজ হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম বিজয় (১৮)।

এ ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে  বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি আইনে মামলা রুজু করেছে। ধৃতদের বুধবার (১৯ আগস্ট)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (১৯ আগস্ট)  দিবাগত রাত ২টা ১০ মিনিটে বন্দর উপজেলার  কুশিয়ারাস্থ টিনের মসজিদের মোড় সংলগ্ন টি হোসেন গার্ডেন এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ওই ২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান,  ডাকাতি প্রস্তুতি সময় থানার টহলরত পুলিশ দেশীয় অস্ত্রসহ সোনারগাঁয়ের ২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >