বন্দর প্রতিনিধি : বন্দরে এক গৃহবধূকে কু- করুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে উত্যাক্ত করার ঘটনায় লম্পট মনির হোসেন ওরফে কালা মনিরকে জুতা পেটা করে লাঞ্ছিত করেছে ।
গত শনিবার (৮ আগস্ট) বিকালে বন্দর উপজেলার তবলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে মুছাপুর ইউনিয়ন জুড়ে আলোচনার/ সমালোচনার ঝড় বইছে। লম্পট কালা মনির বন্দর উপজেলার মালিবাগ এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বহু নারী কেলেংকারী ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনে চুরি, ছিনতাই সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, লম্পট মনির হোসেন ওরফে কালা মনির গত মঙ্গলবার বিকালে তবলপাড়া রাস্তার পাশে নূরুল ইসলামের ঘরের জানালা দিয়ে তার স্ত্রী রুনা আক্তারকে কু-রুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে উত্যাক্ত করে। ওই সময় ওই নারী বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়ে কালা মনিরকে জুতাপেটা শুরু করে৷ এ জুতাপেটা ও চেচামেচির শব্দ পেয়ে আশপাশের ১০/১২ জন নারী ছুটে এসে। পরে মনিরকে লুইচ্চা লুইচ্চা বলে ধাওয়া করলে কালা মনির দৌড়ে পালিয়ে গিয়ে গনপিটুনি থেকে রক্ষা পায়। এ ঘটনায় গত দুইদিন যাবত এলাকায় কালা মনিরের নানা অপকর্ম নিয়ে সমালোচনার ঝড় বইছে।
এলাকাবাসীর অভিযোগ, এক সময়ে মাকসুদ চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে মনিরের নানা অপকর্মে অতিষ্ঠ ছিলেন এলাকার মাবুষ। এখন বিএনপির নেতা বনে গিয়ে অপকর্ম তার মূল পেশা হিসাবে বেচে নিয়েছে। এ ঘটনায় মনির হোসেন ওরফে কালা মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জুতাপেটার ঘটনাটি অস্বীকার করে বলেন, আমি বিএনপির রাজনীতি করি।





