নারায়ণগঞ্জ ।
,

বন্দরে ডকইয়ার্ডে হামলার মামলায়  চাঁদাবাজ ২ সহোদর গ্রেপ্তার 

বন্দরে একটি ডকইয়ার্ডে সন্ত্রাসী হামলার মামলায় চাঁদাবাজ ২ সহোদরকে  গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (১৭ আগস্ট)  দুপুরে নারায়ণগঞ্জ সিটি করর্পোরশন  ২৪ নং ওয়ার্ডের বন্দরের বক্তারকান্দী এলাকা   থেকে এদেরকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চাঁদাবাজরা হলো, বন্দর থানার  বক্তারকান্দী এলাকার ফ্যাসিস্ট দোসর স্থানীয়  যুবলীগ নেতা আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদের ২ ছেলে হৃদয় (২৯) ও আপন (২২)।  এর আগে গত বৃহস্পতিবার ( ১৪ আগষ্ট)  সকাল ৯টার দিকে যুবলীগ নেতা আমজাদ হোসেন ওরফে বল্টু আমজাদের নেতৃত্বে  ওই ডকইয়ার্ডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে । ওই সময় ডকইয়ার্ডের মালিক মো. ইমান খানকে (৪২)কে মারধর করে জখম করা হয় । এ রির্পোট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতরা থানা হাজতে পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >