নারায়ণগঞ্জ ।
,

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৪ 

বন্দর প্রতিনিধি: বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে জিআর মামলার সাঁজাপ্রাপ্ত আসামী আলামিন (৪৫) একই থানার বন্দর শাহীমসজিদ এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে রাব্বি (২৫) একই থানার মদনগঞ্জ সৈয়াল বাড়ী ঘাট এলাকার মৃত আলম চাঁনের ছেলে মধু রানা (৪৫) ও বন্দর একরামপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে আল আমিন (২০)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৩ আগস্ট)  দুপুরে যথাযথ নিয়মে  আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (১২ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >