নারায়ণগঞ্জ ।
,

বন্দরে চাঞ্চল্যকর জুয়েল  হত্যা মামলার আসামী সাজেন গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বন্দরে চাঞ্চল্যকর জুয়েল  হত্যা মামলার আসামী সাজেন (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সাজেন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর মধ্যপাড়া এলাকার সুমন মিয়ার ছেলে।

ধৃতকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় বন্দর থানার মদনগঞ্জ বটতলাস্থ আরমান প্রধানের পরিত্যক্ত একটি রুম থেকে ওই মামলার আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 


এর আগে  গত মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার মদনগঞ্জস্থ শান্তিনগরস্থ   শীতলক্ষ্যা নদীরপাড়স্থ সেলিম মোল্লার জমিতে  এ  হত্যাকান্ডের ঘটনা ঘটে।যার মামলা নং- ৩৩(৫)২৬ ধারা-  ১৪৪/.৪৪৭/ ৪৪৮/ ৪২৭/ ৩০২/ ১০৯/.৩৪ পেনাল কোড-১৮৬০।

এ ব্যাপারে বন্দর থানার  ওসি জামাল উদ্দিন জানান, জুয়েল হত্যা মামলার আসামী সাজেনকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অব্যহত রয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >