বন্দর প্রতিনিধি: বন্দরে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আঃ রাব্বি (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত আঃ রাব্বি বন্দর উপজেলার ফুলহর এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে।
এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে ধৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(৮)২৬। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (৯ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত শনিবার (৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে বন্দর থানার ফুলহরস্থ রমু মিয়া বাড়ী (মাজার বাড়িতে) অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




