নারায়ণগঞ্জ ।
,

বন্দরে  জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছাত্রলীগ নেতা জুম্মানের বিরুদ্ধে লিখিত অভিযোগ

বন্দর প্রতিনিধি: বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ বাদশা মিয়াকে প্রাননাশের হুমকি ঘটনায় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুম্মানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। রোববার (৯ আগস্ট) দুপুরে ভূক্তভোগী বাদী হয়ে ছাত্রলীগ নেতা জুম্মানসহ অজ্ঞাত নামা আরো  ৩/৪ জনকে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার কল্যান্দী এলাকার মৃত আব্দুল গনী মিয়ার ছেলে বাদশা মিয়া (৭২) এর সাথে একই এলাকার মৃত রাজা মিয়ার ছেলে কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুম্মানের  দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলমান রয়েছে। হেবাকৃত দলিল মূলে দীর্ঘদিন যাবত আমাদের মালিকানাধীন প্রায় ৩ শতাংশ জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে। উক্ত বিষয়ে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছিলো।

যাহার মামলা নং ৩৭/২৩ এবং উক্ত মামলা খারিজ করে আদালত আমাদের পক্ষে রায় প্রদান করেন। ইদানিং গত ৭ আগষ্ট শুক্রবার সকাল ৯ টার সময় বন্দর থানাধীন কল্যান্দী সাকিনস্থ আমাদের উক্ত জায়গায় গেলে ১নং বিবাদীগণসহ অজ্ঞাতনামা ৩/৪ জন বিবাদীগণ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদের জায়গা যদি ১নং বিবাদীর কাছে বিক্রি না করি তাহলে জমির শতাংশ প্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) করে বিবাদীকে চাঁদা দিতে হবে।

এক পর্যায়ে উক্ত বিবাদীগণ আমাদের উপর চরাও হয় এবং আমাদের স্থাপন করা গ্যাস লাইন ও পয়ঃনিষ্কাশনের পাইপ কেটে দেয়। এমনকি চলাচলের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়। বিবাদীগণ আমাদের জমির সীমানা পিলার উপরে ফেলে দেয়। উক্ত ১নং বিবাদী অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে আমার ভাই আমানউল্লাহ, বোন হাসনা বানু ও ভাগিনী মৌসুমি আক্তারের জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করে।

ঐ ঘটনায় তার বিরুদ্ধে বন্দর থানায় সাধারণ ডায়েরী লিপি বন্ধ করা হয়। পরবর্তীতে গত ০৯/০৭/২০২৩ইং  তারিখে বন্দর থানায় ৩০০ টাকা নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করার মাধ্যমে কল্যান্দী পঞ্চায়েত কমিটির জিম্মায় হয়রানি মূলক দেওয়ানি মামলা নং ৩৭/২৩ প্রতাহার করে সকল ওয়ারিশকে প্রাপ্য অংশ বুঝিয়ে দিবে মর্মে অঙ্গিকার করে।

কিন্তু সমস্ত অঙ্গিকার ভঙ্গ করে উক্ত ১নং বিবাদী পুনরায় আমাদের সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠে। উক্ত বিবাদী ২০২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয় এবং হামলা ও গুলি বর্ষণ করে। তাহার বিরুদ্ধে একাধিক হত্যা ও চাঁদাবাজি সন্ত্রাসীর মামলা রয়েছে। উক্ত বিবাদী ও তার সহযোগিদের সন্ত্রাসী কার্যকলাপ ও হুমকি ধামকির ভয়ে পরিবার সহ আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদীগণের ভয়ে এলাকার নিরীহ মানুষ মুখ খুলতে সাহস পায় না।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >