নারায়ণগঞ্জ ।
,

বন্দরের হাজীপুরে বসুন্ধরা সিমেন্টবোঝাই ট্রাক পুকুরে, হতাহতের ঘটনা নেই

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজীপুর এলাকায় বসুন্ধরা সিমেন্টবোঝাই একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩১ জুলাই) সকাল প্রায় ৬টার দিকে পশ্চিম হাজীপুর রেললাইন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকচালক জানান, তিনি মদনগঞ্জে অবস্থিত বসুন্ধরা কোম্পানি থেকে সিমেন্ট ভর্তি করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। পথে পশ্চিম হাজীপুর এলাকায় এসে রাস্তার বড় একটি গর্তে ট্রাকটির চাকা পড়ে গেলে গাড়িটি হঠাৎ বিকল হয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি ও তাঁর সহকারী (হেলপার) দ্রুত ট্রাক থেকে নেমে যান। কিছুক্ষণের মধ্যেই ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়।

চালক বলেন, “আমি স্বাভাবিক গতিতে গাড়ি চালিয়ে আসছিলাম। হঠাৎ রাস্তার গর্তে পড়ে গাড়িটি বন্ধ হয়ে যায়। তখন আমি ও আমার হেলপার দ্রুত নেমে পড়ি। তাই আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

তিনি আরও বলেন, এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত রাস্তা সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাস্তাটি দ্রুত মেরামত করা হলে ভবিষ্যতে আমার মতো অন্য কোনো চালককে এমন দুর্ঘটনার শিকার হতে হবে না।”

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >