নারায়ণগঞ্জ ।
,

বন্দরে ঢালী ও আল আকসা বিরিয়ানি হাউজকে জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ঢালী বিরিয়ানি হাউজ ও আল আকসা বিরিয়ানি হাউজ নামে দুটি রেস্তোরাঁকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের দায়ে ঢালী বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা এবং আল আকসা বিরিয়ানি হাউজকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে ইউএনও শিবানী সরকার বলেন, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। প্রথমবার হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >