নারায়ণগঞ্জ ।
,

বন্দরে ইয়াবাসহ চিড়াইপাড়া মাদক কারবারি সামছিদ্দিন গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি : বন্দরের  চিড়াইপাড়া এলাকার মাদক কারবারি সামছুদ্দিন(৩৭) কে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্রে পুলিশ। ওই সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত  মাদক কারবারি ছামসুদ্দিন বন্দর উপজেলার  চিড়ইপাড়া নন্দনকাকন কলোনীর  মৃত আলী মিয়ার  ছেলে। এ ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক অনিল চন্দ্র বাদী হয়ে ধৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে উল্লেখিত মামলায় সোমবার (২৭ জুলাই)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টায় বন্দর উপজেলার লাঙ্গলবন্ধস্থ শুকতারা গাড়ী পার্কিং সংলগ্ন আরমানের হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত মাদক কারবারি সামছুউদ্দিন দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >