বন্দর প্রতিনিধি: বন্দরে ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সোনারগাঁ থানার ২ মাদক কারবারিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, সোনারগাঁ থানার হাবিবপুর এলাকার মজিবর মিয়ার ছেলে ওসমান (৩৫) ও একই থানার কোম্পানীগঞ্জ এলাকার খাইরুল ইসলাম বাবু মিয়ার ছেলে কাজল (২৬) বন্দর থানার সালেনগর এলাকার মৃত মধু মিয়ার ছেলে শাহীন (৪০)।
এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক মোঃ রাজিউর রহমান বাদী হয়ে ধৃত ৩ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৮(৭)২৬। ধৃতদের শুক্রবার ( ৩ জুলাই) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় বন্দর থানার সালেনগরস্থ মালেক মিয়ার গল্লী জনৈক মনিরের দোকানের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা পুলিশ জানিয়েছে, ধৃতরা দীর্ঘ দিন ধরে বন্দর বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।






