নারায়ণগঞ্জের বন্দরে আকিজ এসেনশিয়াল লিমিটেডসহ স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মালামাল বহনকারী যানবাহনে বেপরোয়া চাঁদাবাজি, চালকদের মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই চাঁদাবাজির মূল হোতা হিসেবে মোঃ নাসু ও রমজানসহ বিএনপির কিছু স্থানীয় কর্মীর নাম উঠে এসেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে চলা এই চাঁদাবাজির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন চালক ও শ্রমিকরা।
ভুক্তভোগী কোম্পানি ও চালকদের সূত্রে জানা গেছে, আকিজ এসেনশিয়ালের মালামাল বহনকারী যানবাহনগুলো যখন এসিআই মোড় এবং সোমবারিয়া বাজার হতে লক্ষণখোলা উত্তর পর্যন্ত চলাচল করে, তখন প্রতিনিয়ত একদল চাঁদাবাজ গাড়ি থামিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের গলায় রামদা ঠেকিয়ে ও গাড়িতে কোপ দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
চালকদের ওপর নির্মম নির্যাতন
সম্প্রতি চালক আলমগীর, ইমরান, মনিরুল (ডিভিআর) এবং ইব্রাহীমসহ বেশ কয়েকজন চালকের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ওপর নির্মম শারীরিক নির





