নারায়ণগঞ্জ । রবিবার
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ২পক্ষের সংঘর্ষে বৃদ্ধ খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইপক্ষের সংঘর্ষে বাতেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার সাতগাঁও ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে সাতগাঁও ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে।এ সময় বাতেনকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘সাতগাঁও ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিক্যালে একজন মারা গেছেন। এ ঘটনায় এখনও পর্যন্ত মামলা হয়নি।পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >