নারায়ণগঞ্জ ।
,

আড়াইহাজার থানা থেকে ২০২৪ সালে লুণ্ঠিত শটগান পুকুর থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত একটি শটগান প্রায় দুই বছর পর একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় মো. রেজাউল করিম (৪৬) নামে এক ব্যক্তি নিজের পুকুরে মাছ ধরার সময় জালের সঙ্গে একটি শটগান উঠে আসে।

বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনকে অবহিত করেন। ওসির নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করেন।

পুলিশ যাচাই করে নিশ্চিত হয়, উদ্ধার হওয়া অস্ত্রটি ২০২৪ সালের ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুণ্ঠিত শটগান, যার বাট নম্বর ৬৫১

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে থানার সাধারণ ডায়েরি (জিডি) মূলে পুকুরের উত্তর-পূর্ব পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি থানার হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >