নারায়ণগঞ্জ । বুধবার
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজার থানা পুলিশের কাছে দুই মাদক কারবারি আত্মসমর্পণ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেলের মোঃ মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে এবং আড়াইহাজার থানা-র অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে আড়াইহাজার থানা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

স্থানীয় এলাকাবাসীও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় গত ১৮ মে ২০২৬ তারিখে সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল ও আড়াইহাজার থানার ওসির উপস্থিতিতে দুই চিহ্নিত মাদক কারবারি আত্মসমর্পণ করেন। তারা হলেন— আব্দুল মান্নান (৪০), পিতা: আব্দুল অহিদ এবং আবু সাঈদ (৩৮), পিতা: আবু সিদ্দিক। উভয়ের বাড়ি কুটিবাড়ি এলাকায়, থানা: আড়াইহাজার, জেলা: নারায়ণগঞ্জ।

আত্মসমর্পণের সময় তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মতো ভয়ানক পেশা ছেড়ে অন্য যেকোনো বৈধ পেশায় ফিরে আসাকে তারা সাধুবাদ জানাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >