নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে ভূমি কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান ,সকালে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন,সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি।মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >