নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে কে হাসবেন শেষ হাসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। হেভিওয়েট আসন রূপগঞ্জে চলছে বিএনপির তুমুল মনোনয়ন যুদ্ধ। প্রবীন প্রার্থীর পাশাপাশি রয়েছে একাধিক নবীন মনোনয়ন প্রত্যাশী। বিএনপির হাইকমান্ড তাদের এই হারানো আসনটি উদ্ধারে মরিয়া।সুত্র বলছে ক্লিন ইমেজ, জনপ্রিয় ও ত্যাগী নেতাকেই বেছে নেবেন দলটি।

নারায়ণগঞ্জ ১ আসনে রয়েছে একাধিক বিএনপির জনপ্রিয় মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে অন্যতম জিয়াউর রহমান এর ঘনিষ্ট সহচর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান। তার রয়েছে নির্বাচন করার ব্যাপক অভিজ্ঞতা। তিনি এখন রূপগঞ্জের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

এর আগে তিনি ২০০৮ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন।এক বিশেষ সুত্রে জানা যায়,এবারও দলীয় মনোনয়নের দৌড়ে কাজী মনিরুজ্জামান এগিয়ে আছেন। অপর দিকে হাল ছাড়ছে না নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরুণ নেতা মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া।

আন্দোলন সংগ্রামে তারা ২ জনই মাঠে ছিলেন এবং আছেন।তবে দীপু ভূইয়ার বিরুদ্ধে সম্প্রতী ওসমান পরিবারের সম্পদের দেখভাল ও তাদের দেশ ত্যাগের সহায়তার ইঙ্গিত এসেছে আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন মিডিয়ায়।তারমধ্যে ওসমান পরিবারের প্রভাবিত সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি হওয়ায় আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।তাই মনোনয়ন দৌড়ে কতটুকু দৌড়াতে পারবেন এই নেতা সেই বিষয়ে অনেকটাই চিন্তিত রূপগঞ্জের রাজনৈতিক মহল।

অন্তর্বতী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনের প্রার্থী ঠিক করা লক্ষ্যে গত সোমবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জের ৫ টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে নিয়ে গুলশানে ভিডিও কনফারেন্স এ মিটিং করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টালমাটাল দেশের বর্তমান রাজনীতির অবস্থায় বিএনপি ক্লিন ইমেজের প্রার্থীকে বেছে নিচ্ছে। আবার ১/১১ সরকার আসলে যাতে বিএনপি তা কাটিয়ে উঠতে পারে সেই দিকটি বিবেচনায় রেখে দলীয় প্রার্থীকে সবুজ সংকেত দিচ্ছেন দলটির হাইকমান্ড। বৈঠক সুত্রে জানা গেছে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন কাজী মনিরুজ্জামান।

গুলশানে মিটিংয়ের পর সোস্যাল মিডিয়ায় কাজী মনিরের সমর্থকদের বেশ উজ্জীবিত দেখা গিয়েছে। কেউ কেউ বলছে কাজী মনিরুজ্জামানকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে দীপুর সমর্থকরাও হাল ছাড়ছে না। রূপগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন যুদ্ধে শেষ হাসি কে হাসবে তা সময় বলে দেবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >