নারায়ণগঞ্জ । রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও নগদবিহীন লেনদেন কার্যক্রম জোরদারের লক্ষ্যে “ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থায় POS মেশিন এবং Bangla QR বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

আজ ২৬ এপ্রিল (রবিবার) সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা,সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ট্রাফিক পুলিশ সদস্যদের POS মেশিন ব্যবহার করে তাৎক্ষণিক জরিমানা আদায়, Bangla QR কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন এবং ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম পরিচালনা বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >