এস.এস.সি পরিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করেছেন মহানগর বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক
সভাপতি জাকির খান। ২১ এপ্রিল মঙ্গলবার জাকির খানের পক্ষে মহানগর বিএনপি নেতা-কর্মীরা হাজারো পানি বিতরণ
করেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ হাইস্কুল, মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় ও আদর্শ স্কুলে
হাজারো শিক্ষার্থীদের কাছে জিয়াউর রহমান,খালেদা জিয়ার ও তারেক রহমানের এবং জাকির খানের ছবি সম্বলিত
পানি সরবরাহ করা হয়। এ সময় তারা এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানির বোতল বিতরণ করায় জাকির
খানকে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
পরীক্ষা চলাকালে সন্তানদের পরীক্ষা কেমন হচ্ছে এবং প্রশ্ন কমন পড়েছে কিন্তু এমন উৎকণ্ঠা নিয়ে অনেক অভিভাবককে
কেন্দ্রের সামনে অবস্থান করতে দেখা যায়। তীব্র তাপদাহে তারা যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন তাদের স্বস্তি দিতে
এগিয়ে আসে জাকির খানের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন,সনেট আহমেদ,ফয়সাল আহম্মেদ
রিদয়,রাসেল মাদবর, লিমনভুইয়া, সানু, বাবু, হিরা, উজ্জল, রমজান,পিয়াস।








