নারায়ণগঞ্জ । শুক্রবার
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অডিট এন্ড ইন্সপেকশন শাখার ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন।

আজ ১৬ এপ্রিল (রবিবার) ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন মাননীয় ডিআইজি জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিপিএম-সেবা, অডিট অ্যান্ড ইন্সপেকশন, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়।

সম্মানিত ডিআইজি মহোদয়কে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়সহ জেলা পুলিশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ডিআইজি মহোদয়কে “গার্ড অব অনার” প্রদান করেন। পরিদর্শনকালে ডিআইজি মহোদয় পুলিশ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসহ আনুষাঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >