নারায়ণগঞ্জ । সোমবার
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধারা আমাদের মাথার ছায়া : সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ। যারা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে তারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। এই বাংলাদেশ যতদিন থাকবে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো৷ মুক্তিযোদ্ধাদের আমরা আমাদের মাথার ছায়া হিসেবে মনে করি।

বুধবার (৮ এপ্রিল) বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এ দেশটা আমাদের সবার। এখন আমাদের বিভেদ তৈরির সুযোগ নেই। আমরা যে যার যতটুকএ সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে আমরা তাদের ততটুকু সম্মান দিতে চাই।

আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে। আমরা চাই তারা দীর্ঘদিন বেঁচে থাকুক আমাদের ছায়া হিসেবে। রাজনৈতিক যে বিভক্তি আমাদের মাঝে সৃষ্টি হয়েছিল আমরা তা আর দেখতে চাই না। দেশের প্রশ্নে রাষ্ট্র্রের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ জাতিকে আগামীর দিকে এগিয়ে নিতে চাই। সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >