নারায়ণগঞ্জ । মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা নারায়ণগঞ্জের মানুষের শান্তি চাই: সাখাওয়াত 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, এখানে ময়লার স্তুপ জমা হয়ে আছে। আজ এ এলাকার মানুষ ও আমাদের নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কালাম সাহেব এখানে এসেছেন। তিনি আমাকে এ কাজটি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। যে যত শক্তিশালী হোক। আমরা এই প্রতিবন্ধকতাকে অপসারণ করবো। সিটি করপোরেশনের স্থাপনা থাকলে সেটাও ভেঙে মানুষের চলাচলের জন্য ব্যাবস্থা করবো।

রোববার (৫ এপ্রিল) ১৩ নং ওয়ার্ডের আমরা মোহামেডানের গলিতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, এ জায়গাটা পরিষ্কার করার পরে আমরা দেখবো এখানে কী করা যায়। নারায়ণগঞ্জের মানুষ যেন এর সুফল ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা এখানে প্রজেক্ট হাতে নিয়ে রাস্তা বা যা করা যায় এমন কিছু একটা করার ব্যাবস্থা করবো।

এ জায়গাটা মশার ভাগাড়। এটা পরিষ্কার করলে আশা করি মশার উৎপাত কমবে। নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় মানুষকে ডেঙ্গু মশা থেকে রক্ষা করার জন্য আমাদের এ কাজগুলো করে যাবো। আমরা নারায়ণগঞ্জের মানুষের শান্তি চাই। মানুষ যেন সর্বোচ্চ নাগরি অধিকার ভোগ করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >