নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন শাখা এই অভিযোগ দাখিল করে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন। মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার ছেলে ছেলে ইমতিনান ওসমান অয়ন ওরফে অয়ন ওসমানকেও আসামি করা হয়েছে এ মামলায়।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মামলা হয়। তাদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >