নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট
নারায়ণগঞ্জে ১ দিনে ৭ থানায় গ্রেফতার ৮

পঞ্চম দিনের ‘অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে জেলার সাত থানা থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত রোববার (২১ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন অভিযানে সদর মডেল থানা থেকে একজন, বন্দর থানায় একজন, ফতুল্লা মডেল থানায় একজন, সিদ্ধিরগঞ্জ থানায় একজন, আড়াইহাজার থানা থেকে একজন, রূপগঞ্জ থানায় একজন এবং সোনারগা থানা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বৈষম্যবিরোধী আন্দোলনকালীন এবং সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতার কৃত ৮ জন ফ্যাসিস্টদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানায় গ্রেপ্তার একজন হলো- পাইকপাড়া এলাকার মৃত আব হানিফ মিয়ার ছেলে সাবেক জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইছহাক (৭২)।

ফতুল্লা থেকে কোতালের বাগ এলাকার মৃত আব্দুর রবের ছেলে ফতুল্লা থানা যুবলীগের সক্রিয় কর্মী আরিফ মাহমুদকে (৫০) গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ৫নং ওয়ার্ড দক্ষিণ ওমরপুর সাইলো পশ্চিম কলাবাগান এলাকার মো. নুর মোহাম্মদ নুরু মেইকারের ছেলে মো. রুবেলকে (৩৫)।

বন্দর থেকে শাহেশাহবাগ এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থেকে গ্রেপ্তার হন পূর্বাচল ১১নং সেক্টর কুমারটেক লেকপাড় এলাকার মকবুল হোসেনের ছেলে সারোয়ার হোসেন ওরফে রিপন।

আড়াইহাজার থানায় গ্রেপ্তার দুইজন হলো- হাইজাদী ইউনিয়নের মৃত আবু সিদ্দিকের ছেলে মো. মাহমুদুল হাসান (৩৬), থানার গিয়াস উদ্দিনের ছেল মো. সাফিন (৪৩)। সোঁনারগা থানা থেকে মো. হাশেমের ছেলে মো. সাদ্দামকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, এর আগে ১৬ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্টে ১৯ জন, ১৭ ডিসেম্বর ২৬ জন, ১৮ ডিসেম্বর ১৫ জন এবং ১৯ ডিসেম্বর ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >