নারায়ণগঞ্জ ।
,

আদালতে আইভীর ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তপ্ত নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। আজ বুধবার (১৪ অক্টোবর) আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মিছিল থেকে আইভীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এর আগে গতকাল রাতে আইভীর আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত আগামীকাল (১৫ অক্টোবর) রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >