নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিক ভবন ঘেরাও
৫ দফা দাবিতে প্রতিবাদী পদচারণা,‘ওয়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ’ এর স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জে পাঁচ দফা দাবিতে নগরভবন ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ভবনের সামনে সংগঠনটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এ সময় তারা মানববন্ধন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন—
জনভোগান্তিমুক্ত পরিকল্পিত উন্নয়ন,নারায়ণগঞ্জে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন,ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ,বিশুদ্ধ পানি না পাওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং গলাচিপা, জামতলা, মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসন

সংগঠনের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,“আমরা জনভোগান্তিবিহীন উন্নয়ন চাই। ঠিকাদারদের ধীরগতিতে কাজের কারণে দুই মাসের কাজ শেষ হতে ছয় মাস লেগে যাচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটা যায় না—এভাবে উন্নয়ন চলতে পারে না।”

তিনি আরও বলেন,“নারায়ণগঞ্জ এক রাস্তার শহর। যোগাযোগব্যবস্থা উন্নয়নে মেট্রোরেল বা আন্ডারগ্রাউন্ড রেল সময়ের দাবি।”

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে খোরশেদ বলেন,“মশার সংখ্যা কমলেও আক্রান্ত বাড়ছে—এতে অন্য কোনো ভাইরাস সক্রিয় কিনা তা খতিয়ে দেখা দরকার।”

অন্যদিকে,পানি সমস্যা প্রসঙ্গে তার অভিযোগ,“দুই বছর ধরে আমরা দূষিত পানি খাচ্ছি। যতদিন বিশুদ্ধ পানি সরবরাহ না হবে, ততদিন পানির বিল আদায় বন্ধ রাখতে হবে।”

এবং সবশেষে জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি যোগ করেন,“আগে বৃষ্টি হলে পানি নেমে যেত, এখন তা স্থায়ী হচ্ছে। ভরাট খাল উদ্ধার করে শীতলক্ষ্যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দেন,“১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা আমরণ অনশন করব।”

মানববন্ধন শেষে সংগঠনটির নেতারা সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >