নারায়ণগঞ্জ ।
,

না’গঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উপলক্ষ্যে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১০টায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ শহীদ জিয়া হল প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করা হয়।

বৃক্ষ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মো. রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, বিভাগীয় বন কর্মকর্তা ঢাকা সামাজিক বন বিভাগ শারমীন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে বাড়ির আঙিনা, রাস্তার পাশে ও পতিত জমিতে বেশি করে গাছ লাগাই। একটি গাছ একটি প্রাণ। সরকারের পাশাপাশি জনগণকেও এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
নারায়ণগঞ্জকে সবুজ ও দূষণমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই মেলা থেকে জনগণ সহজে সকল প্রকার উন্নত জাতের চারা সংগ্রহ করতে পারবে। আমাদের লক্ষ্য আগামী তিন মাসে জেলায় ৫ লাখ চারা রোপণ করা।

আলোচনা শেষে অতিথিরা শহীদ জিয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারি-বেসরকারি নার্সারি থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সচেতন মহল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >