নারায়ণগঞ্জ ।
,

বায়ুদূষণের দায়ে নাস ফিনিশিংকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সদর উপজেলায় পিলকুনি এলাকার মেসার্স নাস ফিনিশিংকে বায়ুদূষণের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’র ১৫(২) ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >