নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেএমইএ’র উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার্থীদের প্রশিক্ষণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন বিকেএমইএ’র পরিচালক মো. মামুনুর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুমন রহমান, ড. চিত্রলেখা কর্মকার, প্রশিক্ষকবৃন্দ ও বিকেএমইএ’র কর্মকর্তারা।

সমাপনী বক্তব্যে মো. মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “এই প্রশিক্ষণ শুধুমাত্র চাকরির প্রস্তুতির জন্য নয়, বরং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।” তিনি শিক্ষার্থীদের রুট লেভেল থেকে কাজ শেখার এবং আন্তরিকতার সঙ্গে কর্মক্ষেত্রে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান।

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা গার্মেন্টস টেকনোলজি ও লীন ম্যানুফ্যাকচারিং বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান। পাশাপাশি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সপো ২০২৬ (বিটিকেজি এক্সপো ২০২৬)-এ অংশগ্রহণের মাধ্যমে তারা আধুনিক টেক্সটাইল প্রযুক্তি ও মেশিনারিজ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

উল্লেখ্য, বিটিকেজি এক্সপো ২০২৬ দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী, যা বিকেএমইএ আয়োজন করে থাকে।

এছাড়া দুটি শিল্প প্রতিষ্ঠানে ফিল্ড ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে শিল্প কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >