বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা আজ ০৯ মে ২০২৬ (শনিবার) সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আজকের লিখিত পরীক্ষায় সর্বমোট ২১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
লিখিত পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি চাকরি প্রত্যাশী প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের পরিবার যেন কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি নিশাত অ্যাঞ্জেলা, আরাফাতুল ইসলাম, ফৌজিয়া হাবিব খান এবং নিয়োগ বোর্ডের বিশেষ সদস্য তাসমিন আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ ডিউটিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স সদস্যরা।







