নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৩ নং ওয়ার্ডে পুলিশ, বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের সাথে নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা। এ সময় রমজান নামের এক মাূক ব্যাবসায়ীর গ্যারেজে তালা দেন আশা।
রোববার (২৬ এপ্রিল) বন্দরের ২৩নং ওয়ার্ডের ইস্পানহানী বাজারে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ীদের জড়ো করে মাদক ব্যাবসা ছেড়ে আসার জন্য আল্টিমেটাম দেন আশা। এসময় রমজান নামের এক মাদক ব্যাবসায়ী অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় এলাকাবাসী ও পুলিশকে নিয়ে তার গ্যারেজে যান আশা।
এসময় মাদক ব্যাবসায়ী রমজানের স্ত্রীর উদ্দ্যেশ্যে আশা বলেন, আপনার স্বামীর কারণে হাজার হাজার ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে। অনেক ছেলে নষ্ট হচ্ছে। আমি তাকে আজ আসতে বলার পরেও সে আসেনি। আমি এই গ্যারেজ তালা দিয়ে যাচ্ছি। তাকে বলবেন এসে আমার কাছে আন্ডারটেকেন দিয়ে চাবি নিয়ে যেতে।
এসময় গ্যারেজটি তালা দিয়ে গ্যারেজের সিসিটিভি ক্যামেরা জব্দ করে নিয়ে যায় পুলিশ।






