নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে  টাকা আত্মসাতের ঘটনায় আদম বেপারী বিরুদ্ধে থানায় অভিযোগ

বন্দর প্রতিনিধি: বন্দরে বিদেশ পাঠানোর নাম করে ৩ লাখ টাকা আত্মসাতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী রবিন হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২১শে এপ্রিল) দুপুরে প্রতারক আদম বেপারী সামসুল আরেফিন নিঝিমসহ ৪ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।


অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকার বাবুল হোসেনের ছেলে রবিন হোসেনকে সার্ভিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তার পরিবারের কাছ থেকে রুপালী আবাসিক ৩নং গল্লি এলাকার শফিকুল ইসলাম টুটুল মিয়ার ২ ছেলে সামসুল আরেফিন নিঝুম ও তার ভাই প্লাবন  ১ লাখ টাকা গ্রহন করে। এর ধারাবাহিকতা ২নং বিবাদী প্লাবন সার্ভিয়া নিতে ব্যার্থ হয়ে রবিন হোসেনকে পুনরায় কম্বোডিয়া পাঠানোর প্রস্তাব দেয়।

ওই সময় রবিন হোসেন বিবাদীদের কথায় রাজি হয়ে গত দেড় বছর পূর্বে  কম্বোডিয়া যাওয়ার জন্য আদম বেপারী সাসসুল আরেফিন নিঝুম ও তার ভাই প্লাবন তাদের মা শিল্পী বেগম ও তাদের পিতা শফিকুল ইসলাম টুটুল নিকট আরো ২ লাখ টাকা প্রদান করে। ওই সময় উল্লেখিত আদম বেপারীগন  অভিযোগের বাদী ক্ষতিগ্রস্থ যুবক রবিন হোসনেক কম্বোডিয়া পাঠানোর জন্য একটি বিমান টিকেট দিলে রবিন হোসেন বিদেশে যাওয়ার জন্য আরো ৭০ হাজার টাকা খরচ করে। এর ধারাবাহিকতা গত ২০২৫ ইং সালের  ১০ ডিসেম্বর অভিযোগের বাদী বিমানবন্দরে গিয়ে জানতে পারে টিকেটসহ প্রয়েজনীয় কাগজপত্র ভূয়া। উল্লেখিত বিবাদীগনরা ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও কম্বোডিয়া পাঠাতে ব্যার্থ হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ যুবক বিদেশ যেতে ব্যার্থ হয়ে তার পাওনা টাকা চাইলে বিবাদীগন বিভিন্ন তালবাহানা করে।

এর ধারাবাহিকতা গত ৩ মাস পূর্বে পারিবারিক ভাবে অভিযোগের বাদী ও বিবাদীদের মধ্যে  বিচার সালিশি বৈঠক হয়। উক্ত বৈঠকে পাওনা ৩ লাখ টাকা মধ্যে বিবাদী ২ লাখ ৮০ হাজার টাকা বাদীকে কিছি দিনের মধ্যে দিবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।  পরে বিবাদী উল্লেখিত টাকা না দিয়ে কালক্ষেপণ করে। গত সোমবার (২০ শে এপ্রিল) রাত ৯টায় পাওনাদার রবিন হোসেন তার পাওনা টাকা চাইলে ওই সময় উল্লেখিত বিবাদীগন পাওনাদারকে অকথ্য ভাষায় গালাগালি করে  প্রাননাশের হুমকি প্রদান করে।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে লম্পট আদম বেপারী সামছুল আরেফিন নিঝুম প্রথম বেপারীপাড়া ও পরে সোনাকান্দা এলাকায় মেয়ে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায়  স্থানীয় জনতা তাকে আটক করে পরে তাকে এলাকা ছাড়া করে। উল্লেখিত আদম বেপারী এলাকা ছাড়া হয়ে বর্তমানে সে ও তার পরিবার বন্দর রুপালী আবাসিক এলাকায় বসবাস করে আসছে। বর্তমানে নিরিহ রবিন টাকা পয়সা হারিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >