নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে ৪টি স্পটে  অবৈধ গ্যাস সংযোগ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন

বন্দরে  অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।  মঙ্গলবার (২১শে এপ্রিল) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল এর নেতৃত্বে বন্দর উপজেলার মদনপুর কেওঢালাসহ ৪টি  এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে  উপস্থিত ছিলেন তিতাস গ্যাস এডিশনাল ইনচার্জ জাহিন আমির খান, প্রকৌশলী নোঃ শাহ-আলম রনি, এস আই শরীফুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।


বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দরের মদনপুর ও কেওঢালা এলাকায় অবস্থিত পাশা ইলেক্ট্রিক কারখানার গলিতে অভিযান চালিয়ে গ্রাহক শ্রেণি ও লোড বিবরণ গ্রাহক আবাসিক আনুমানিক ২০০ ডাবল চুলা। অপসারণকৃত পাইপলাইন ও যন্ত্রাংশ এম.এস. পাইপ (১.৫ ইঞ্চি)- ৪৫০ ফুট (প্রায়) ও ২ কি.মি. এলাকার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে কোন আইনগত ব্যবস্থা ও জরিমানা, মামলা এফআইআর কার্যক্রম অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।


স্পট-২: কেওডালা বাসস্ট্যান্ড অভিযান  হাজী আলী আক্কাছ সুপার মার্কেট গ্রাহক শ্রেণি ও লোড বিবরণ
গ্রাহক শ্রেণি: আবাসিক আনুমানিক ৪০০ ডাবল চুলা। অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য এবং বিচ্ছিন্নকৃত এলাকা এম এস পাইপ ৩ ইঞ্চি ডায়া-৫০ ফুট (প্রায়) ও ০৫ কি. মি. (প্রায়) এলাকার সংযোগ বিচ্ছিন্ন।


আইনগত ব্যবস্থা সর্বমোট জরিমানা,
মামলা / এফআইআর কার্যক্রম অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।
স্পট-৩: (চুন ফ্যাক্টরি) অভিযান আওতাধীন এলাকা ঢাকেশ্বরী স্ট্যান্ড ২৬নং ওয়ার্ড, সোনাচড়াবাগ কোন অবৈধ সংযোগ পাওয়া যায় নি। পরিত্যক্ত অবস্থায় পরিলক্ষিত হয়।


স্পট-৪ (আবাসিক) অভিযান আওতাধীন এলাকা৷৷ সল্পেরচক (বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন) গ্রাহক শ্রেণি ও লোড বিবরণ সহগ্রাহক শ্রেণি আবাসিক  অপসারণকৃত পাইপলাইন ও যন্ত্রাংশ এম এস পাইপ (১ ইঞ্চি)- ২০০ ফুট (প্রায়) ও আনুমানিক ২ কি. মি. এলাকার সংযোগ বিচ্ছিন্ন। আইনগত ব্যবস্থা
জরিমানা ও মামলা / এফআইআর করা হয়নি।কার্যক্রম অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >