নারায়ণগঞ্জ ।
,

‘আজকের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক “জাফর আহমেদ” গুরুতর অসুস্থ

“সময় নারায়ণগঞ্জ” পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, প্রবীণ সাংবাদিক ও ‘আজকের জন্মভূমি’ পত্রিকার সম্পাদক জাফর আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বর্তমানে তিনি ঢাকার নিউরোসাইন্স হাসপাতাল, -এ চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে সেখানে ভর্তি করা হয়েছে।

জাফর আহমেদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর অসুস্থতার খবরে সাংবাদিক মহলসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।

“সময় নারায়ণগঞ্জ” এর প্রকাশক সহিদুল ইসলাম সহিদ ও “সময় নারায়ণগঞ্জ” পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। মহান আল্লাহর নিকট তাঁর আশু রোগমুক্তি ও সুস্থ জীবন কামনা করছি।

সবাইকে তাঁর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানানো হলো। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন। আমিন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >