নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহরে হকারমুক্ত যানজটমুক্ত নগর চাই : বদু
হকার উচ্ছেদে মিছিল নিয়ে বাংলাদেশ হোসিয়ারি সমিতির যোগদান

দীর্ঘ বছর পর শহরের ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। স্থানীয় এমপি ও সিটি কর্পোরেশনের প্রশাসকের উপস্থিতিতে হাজারো মানুষের নেতৃত্বে ফুটপাতে হকার উচ্ছেদ করা হয়। একই সাথে হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযোনে শত শত হোসিয়ারি মালিক ও কর্মকর্তাদের নিয়ে হোসিয়ারি সমিতি মিছিল নিয়ে চাষাঢ়া উচ্ছেদের স্থানে যোগ দেন। সংগঠনের সভাপতি বদিউজ্জামান বদুর নেত্বত্বে সহ-সভাপতি ও পরিচালকরা মিছিলে অংশ নেয়।

মিছিল শেষে সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, সিটি কর্পোরেশন ও সিটি কর্পোরেশনের দাওয়াতে এসেছি। নারায়ণগঞ্জ শহরে হকারমুক্ত যানজটমুক্ত নগর চাই। এর জন্য সকল মালিক মহাজন উচ্ছেদে এসেছি। এর পাশাপাশি অটোরিক্সা মুক্ত শহর চাই। জেলা প্রশাসকের আহবান এসেছি নগরবাসীর পাশে রয়েছে হোসিয়ারি সমিতি। সুন্দর নগর গড়ে তুলতে সকলের পাশে আছি। শহরকে ক্লিন এন্ড গ্লিন হিসেবে দেখতে চাই।

উপস্থিত ছিলেন, মালিক ও পরিচালকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >