নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে সাদা জাহাঙ্গীর কর্তৃক সাবেক যুবদল নেতা নাদিমকে হত্যার হুমকির ঘটনায় থানায় অভিযোগ

বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে ২০ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাদিম মিয়া (৪৮)কে পথরোধ করে হত্যার হুমকির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।  এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও যুবদল নেতা নাদিম মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে  ফ্যাসিস্ট দোসর ওসমান পরিবারের অনুসারী  জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীরসহ ৩ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় বন্দর থানার মাহামুদনগরস্থ জনৈক পোকা মিয়ার পুরান বাড়ী সামনে  রাস্তা গতিরোধ করে এ হুমকি ঘটনাটি ঘটে।

জানা গেছে, বন্দর থানার ২০ নং ওয়ার্ডের  ৭২ নং কে এন সেন রোড এলাকার নাজির মিয়ার ছেলে উল্লেখিত ওয়ার্ডের সাবেক সভাপতি ও ব্যবসায়ী নাদিম মিয়ার সাথে একই এলাকার মৃত আজগর আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর সাথে দীর্ঘ দিন ধরে বি়ভিন্ন বিষয় নিয়ে  পূর্ব শত্রুতা চলছিল। ফ্যাসিস্ট দোসর জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পট পরিবর্তনের পর থেকে গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আত্মগোপনে  থাকে। সদ্য জাতীয় সংসদ নির্বাচনের পর ওসমান পরিবারের দোসর জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর পুনরায় এলাকায় ফিরে এসে সাধারন মানুষদের নানা ভাবে ভয়ভীতি হুমকি দামকি দিয়ে আসছে । এর ধারাবাহিকতা রোববার সকাল ৯টায় ব্যবসায়ী ও যুবদল নেতা নাদিম তার নিজ বাড়ী থেকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসার সময় জনৈক পোকা মিয়ার পুরান বাড়ী সামনে আসলে ওই সময়  বিবাদী জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীরসহ অজ্ঞাত নামা ২/৩ জন রাস্তা গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার হুমকি প্রদান করে। বিবাদী ও তার সহযোগীদের হুমকি দামকি কারনে আমি বর্তমানে চরম  নিরাপত্তাহীনতায় ভূগছি। ফ্যাসিস্ট দোসর জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর খারাপ প্রকৃতির লোক সে যে কোন সময়ে সাবেক যুবদল নেতা নাদিম মিয়ার জানমালের ব্যাপক ক্ষতি সাধন আশংকা প্রকাশ করেছে। ফ্যাসিস্ট দোসর জাহাঙ্গীর ওরফে সাদা জাহাঙ্গীর ১৬ বছেরর অনৈতিক কর্মকান্ডের ঘটনার সুষ্ঠ তদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ব্যবসায়ী ও যুবদল নেতা নাদিম মিয়া ও তার পরিবার

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >