নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শোকের ছায়া—হৃদরোগে বীর মুক্তিযোদ্ধার ভাগ্নে মোহাম্মদ রনির মৃত্যু

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ভাগ্নে মোহাম্মদ রনি আর নেই।

রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের খানপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ রনি কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

নারায়ণগঞ্জের ফাজিলপুর গ্রামের এই তরুণের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও বেদনার আবহ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জানাজা ও দাফনের সময়সূচি পরে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >