ফাউন্ডেশনের সদস্যরা মরহুমের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি বিএনপির প্রতিষ্ঠা ও নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে যে অবদান রেখেছেন, তা অমর হয়ে থাকবে।

উল্লেখ্য, মরহুম তাঁরা মিয়া (তারু সরদার) ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির একজন প্রভাবশালী নেতা, যিনি দেশপ্রেম ও জনসেবার মাধ্যমে সমগ্র এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর নেতৃত্ব, সততা ও মানুষের জন্য দায়বদ্ধতা আজও সকলের কাছে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, “তাঁর স্বপ্ন ও নীতি আমাদের পথপ্রদর্শক। আমরা তাঁর দেখানো সঠিক রাজনৈতিক ও সামাজিক দিশা অনুসরণ করে কাজ চালিয়ে যাচ্ছি।







