নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলম গ্রেপ্তার

টেকনাফ থেকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলম গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে।

০৮ এপ্রিল রাত ০১:৩৫ ঘটিকায় র‍্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ফরিদুল আলম (৪৮), পিতা মৃত মকবুল আহমদ, গ্রাম ঝিমংখালী, ইউনিয়ন হোয়াইক্যং, থানা টেকনাফ, জেলা কক্সবাজার।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় দায়েরকৃত একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >