নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মাহস (৩০), পিতা: ইসলাম; সিরাজুল (৩০), পিতা: আলী আহম্মদ, উভয়ের বাড়ি ইসলামপুর গ্রামে; এবং মো. শাহজাহান (৪৮), পিতা: সৈয়দ আলী, বাড়ি কাদিরগঞ্জ গ্রামে। তারা সবাই পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় তোফাজ্জল (৩৫) নামের এক ব্যক্তির গোয়ালঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কথিত ৪০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




