নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শব্দদূষণের দায়ে ৪ যানবাহনকে জরিমানা, হর্ণ জব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় যানবাহনগুলো থেকে মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং চারটি হর্ণ জব্দ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুহা তাবিলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী চারটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >