নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার উপর আল আমিন ও শাহ আলমের ক্যাম্প, দুজনকেই জরিমানা

ফতুল্লার পঞ্চবটী মোড়ে সড়কের ওপর নির্বাচনী ক্যাম্প স্থাপনের দায়ে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলমের দুই প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির শাপলা কলি প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের প্রতিনিধিরা সড়কের ওপর নির্বাচনি ক্যাম্প স্থাপন করলে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে যান।

পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে উভয় প্রার্থীর প্রতিনিধিকে পৃথক ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৩(ঘ) ধারা লঙ্ঘনের কারণে বিধিমালার ২৭ ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রার্থীদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নির্বাচনি ক্যাম্প অপসারণ কার্যক্রম শুরু করেন। ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণের জন্য তাদের সতর্কও করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >