নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে গণভোট উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার দুপ্তারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমানের সভাপতিত্বে এবং দুপ্তারা ইউনিয়নের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশলী আয়েশা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সালমা খাতুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচন ও গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটারদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >