নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ অভিযান
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ধর্ষকসহ গ্রেফতার ১৩ ‎

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (১১ জানুয়ারি) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ ৩ জন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরও ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

মাদক মামলা ছাড়াও চাঞ্চল্যকর একটি ধর্ষণ চেষ্টার মামলায় আরো একজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এছাড়া পূর্বের একটি চুরির মামলায় জড়িত ১ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত (সিআর ও জিআর) আরও ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশের বিশেষ টিম।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মোট ১৩ জন আসামিকে আজ যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >